সিরাজগঞ্জ জেলার ভৌগলিক পরিচিতি

সিরাজগঞ্জ জেলা ২৪০০০’ – ২৪০৪০’ পশ্চিম অক্ষাংশে এবং ৮৯০২০’ – ৮৯০৫০’ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত । এ জেলার দক্ষিণে পাবনা, উত্তরে বগুড়া, পূর্বে টাঙ্গাইল ও জামালপুর, পশ্চিমে পাবনা, নাটোর ও বগুড়া জেলা অবস্থিত। এ জেলার আয়তন ২৪৯৭.৯২ ব: কি.মি.। আয়তন : সিরাজগঞ্জ জেলার মোট আয়তন ২৪৯৭.৯২ বর্গ কিলোমিটার। উপজেলাগুলোর আয়তন যথাক্রমে সিরাজগঞ্জ সদর ৩২৫.৭৭ বর্গ কি. মি, উল্লাপাড়া ৪১৪.৪৩ বর্গ কি.মি, রায়গঞ্জ ২৬৭.৮৩ বর্গ কি.মি, বেলকুচি ১৬৪.৩১ বর্গ কি.মি, কাজিপুর ৩৬৮.৬৩ বর্গ কি.মি, শাহজাদপুর ৩২৪.৪৭ বর্গ কি.মি, কামারখন্দ ৯১.৬১ বর্গ কি.মি, চৌহালী ২৪৩.৫৭ বর্গ কি. মি এবং তাড়াশ ২৯৭.২০ বর্গ কি.মি। সীমানা : সিরাজগঞ্জ জেলার দক্ষিণে পাবনা, উত্তরে বগুড়া, পূর্বে টাঙ্গাইল ও জামালপুর, পশ্চিমে পাবনা, নাটোর ও বগুড়া জেলা অবস্থিত। ভূমিরূপ : সিরাজগঞ্জের ভূমি সমতল। এই জেলায় কিছু নিচু জমি ও জলাভূমি রয়েছে। জেলার বেশিরভাগ এলাকা বর্ষা মৌসুমে পানির নিচে তলিয়ে যায়। চলন বিলের ১০ভাগ এলাকা এই জেলার তাড়াশ উপজেলায় পড়েছে। মোট আবাদী জমির পরিমাণ ১৭৯৯৬৪.০২ হেক্টর, পতিত জমির পরিমাণ ১৫৭০১.৬৪ হেক্টর, বনভূমি ৫০.৪৮ হেক্টর। এছাড়া এক ফসলী জমি ১৯.৫৪%, দো-ফসলী জমি ৫৯.১৮%, তিন ফসলী জমি ২১.২৮% এবং সেচের আওতাধীন আবাদী জমির পরিমাণ ৭৪.৩৪%। অবস্থান : সিরাজগঞ্জ জেলা অক্ষাংশ ২৪০ ০০’ পশ্চিম থেকে ২৪০ ৪০’ পশ্চিমে ও দ্রাঘিমাংশ ৮৯০ ২০’ পূর্ব থেকে ৮৯০ ৫০’ পূর্বে অবস্থিত। জলবায়ু: বার্ষিক গড় তাপমাত্রা- সর্বোচ্চ ৩৪.৬০ সে, সর্বনিম্ন ১১.৯০ সে.।বার্ষিক মোট বৃষ্টিপাত ১৬১০ মি.মি.। নদ-নদী : যমুনা, বড়াল, ইছামতি, করতোয়া, হুরাসাগর, গোহালা, বাঙ্গালী, গুমনী এবং ফুলঝুড়ি এ জেলার প্রধান নদ-নদী।

মানচিত্রে সিরাজগঞ্জ জেলা

সীমানাঃ- সিরাজগঞ্জ জেলা ২৪০০০’ – ২৪০৪০’ পশ্চিম অক্ষাংশে এবং ৮৯০২০’ – ৮৯০৫০’ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত । এ জেলার দক্ষিণে পাবনা, উত্তরে বগুড়া, পূর্বে টাঙ্গাইল ও জামালপুর, পশ্চিমে পাবনা, নাটোর ও বগুড়া জেলা অবস্থিত। এ জেলার আয়তন ২৪৯৭.৯২ ব: কি.মি.।আয়তন : সিরাজগঞ্জ জেলার মোট আয়তন ২৪৯৭.৯২ বর্গ কিলোমিটার। উপজেলাগুলোর আয়তন যথাক্রমে সিরাজগঞ্জ সদর ৩২৫.৭৭ বর্গ কি. মি, উল্লাপাড়া ৪১৪.৪৩ বর্গ কি.মি, রায়গঞ্জ ২৬৭.৮৩ বর্গ কি.মি, বেলকুচি ১৬৪.৩১ বর্গ কি.মি, কাজিপুর ৩৬৮.৬৩ বর্গ কি.মি, শাহজাদপুর ৩২৪.৪৭ বর্গ কি.মি, কামারখন্দ ৯১.৬১ বর্গ কি.মি, চৌহালী ২৪৩.৫৭ বর্গ কি. মি এবং তাড়াশ ২৯৭.২০ বর্গ কি.মি।

নবরত্ন মন্দির

ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যেকোন বাসে চড়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্তর নেমে রিক্সা/ভ্যানগাড়ী/সিএনজি যোগে প্রায় ১(এক) কিলোমিটার দূরের নবরত্ন মন্দিরে ঘুরে আসতে পারবেন। দেশের পূর্বাঞ্চলের ভ্রমন পিয়াসীগণ রাজধানী ঢাকার কল্যাণপুর ও গাবতলী বাস টার্মিনাল হতে অথবা মহাখালী বাসটার্মিনাল হতেও ঢাকা হতে বগুড়াগামী অথবা ঢাকা হতেরাজশাহী গামী যেকোন বাসে চড়ে ভ্রমন করতে পারবেন। এছাড়া যাহারা রাজশাহী তথা পশ্চিমাঞ্চল বা রংপুর, দিনাজপুর, বগুড়া তথা উত্তরাঞ্চল হতে ভ্রমণে আগ্রহী অথবা যশোর, খুলনা, কুষ্টিয়া, পাবনা তথা দক্ষিনাঞ্চল হতে ভ্রমনে আগ্রহী তাহারা স্ব-স্ব অঞ্চল হতে সিরাজগঞ্জগামী বিভিন্ন বাসযোগে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্তর এসে নেমে রিক্সা/ভ্যানগাড়ী/সিএনজি যোগে প্রায় ১(এক) কিলোমিটার দূরের নবরত্ন মন্দিরে ঘুরে আসতে পারবেন।

ভাড়াঃ ঢাকা হতে সাধারণত ভাড়া ৩০০/- এবং এসি বাস ৪০০-৪৫০/- ভাড়ায় যাতায়াত করা যায়

সিরাজগঞ্জ জেলা

উপজেলা ভিত্তিক ইউনিয়নের তালিকা

সিরাজগঞ্জ সদর

রতনকান্দি
বাগবাটী
বহুলী
শিয়ালকোল
খোকশাবাড়ী
ছোনগাছা
মেছড়া
কাওয়াকোলা
কালিয়াহরিপুর
সয়দাবাদ

তাড়াশ

তালম
বারুহাস
সগুনা
মাগুড়া
নওগাঁ
তাড়াশ
মাধাইনগর
দেশীগ্রাম

কাজিপুর

সোনামুখী
চালিতাডাঙ্গা
গান্ধাইল
শুভগাছা
কাজিপুর
মাইজবাড়ী
খাজরাজবাড়ী
চরগিরিশ
নাটুয়ারপাড়া
তেকানী
নিশ্চিন্তপুর
মনসুরনগর

শাহজাদপুর

কায়েমপুর
গাড়াদহ
পোতাজিয়া
রুপবাটি
গালা
পোরজনা
হাবিবুল্লাহ
নগর
বেলতৈল
খুকনী
কৈজুরী
সোনাতনী
নরিনা
জালালপুর

রায়গঞ্জ

নলকা
পাঙ্গাশী
ব্রহ্মগাছা
ধামাইনগর
সোনাখাড়া
ধুবিল
ঘুড়কা
চান্দাইকোনা
ধানগড়া

উল্লাপাড়া

রামকৃষ্ণপুর
বাংগালা
উধুনিয়া
বড়পাঙ্গাসী
মোহনপুর
দুর্গানগর
পুর্নিমাগাতী
সলংগা
হাটিকুমরুল
বড়হর
উল্লাপাড়া সদর
পঞ্চক্রোশী
সলপ
কয়ড়া

বেলকুচি

বেলকুচি
রাজাপুর
ভাঙ্গাবাড়ী
দৌলতপুর
ধুকুরিয়াবেড়া
বড়ধুল

কামারখন্দ

জামতৈল
ভদ্রঘাট
ঝাঐল
রায়দৌলতপুর

চৌহালী

সদিয়াচাঁদপুর
স্থল
ঘোরজান
উমারপুর
খাসকাউলিয়া
খাসপুকুরিয়া
বাঘুটিয়া